ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১১ বছর বয়সেই ৩৫০ কোটি টাকার সম্পদ!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত
ছবি : প্রতীকী

ছেলেটির বয়স তখন ছিল মাত্র ১১ বছর। সেই বয়সেই তার ছিল ৩৫০ কোটি টাকাও বেশি সম্পদ। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের ছেলে হায়দার আলিয়েভের নামে সেই সম্পদ কেনা হয়েছিল গোপনে। সম্প্রতি ফাঁস হাওয়া প্যান্ডোরা পেপারস নামের গোপন নথিতে এ তথ্য জানা গেছে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে হায়দারের ১১ বছর বয়সে তার নামে লন্ডনে ৩ কোটি ৩০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রার ৩৫০ কোটি টাকার বেশি)দামে একটি অফিস ভবন কেনা হয়েছিল। অফশোর কোম্পানির মাধ্যমে ওই ভবনটি কেনা হয়।

ওই অফিস ভবন ছাড়াও প্রেসিডেন্ট আলিয়েভের পরিবার গোপনে লন্ডনে ১৭টি সম্পত্তি কিনেছিলেন। এছাড়াও আলিয়েভের পরিবারের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে দুর্নীতির অভিযোগ রয়েছে।

প্যান্ডোরা পেপারসে দাবি করা হয়েছে, আলিয়েভের এক পারিবারিক বন্ধুর মালিকানাধীন কোম্পানির মাধ্যমে ২০০৯ সালে লন্ডনের মেফেয়ার এলাকায় ওই অফিস ভবনটি কেনা হয়েছিল। এক মাস পরে তা হায়দার আলিয়েভের নামে হস্তান্তর করা হয়।

বিশ্বের অনুসন্ধানী সাংবাদিকদের জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) উদ্যোগে ৬৫০ জনের বেশি সাংবাদিক ‘প্যান্ডোরা পেপারস’ নামের এই গোপন নথি প্রকাশ করেছেন।

পানামা, দুবাই, মোনাকো, সুইজারল্যান্ড ও ব্রিটিশ ভার্জিনিয়া দ্বীপপুঞ্জের মতো দেশ ও অঞ্চলের বিভিন্ন কোম্পানিতে প্রভাবশালীরা যে অর্থ রেখেছেন ও গোপন লেনদেন করেছেন, প্যান্ডোরা পেপারসে সেসব তথ্য ফাঁস হয়েছে।

এসব কোম্পানির এক কোটি ১৯ লাখ নথি বিশ্লেষণ করে খবর প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান, বিবিসিসহ কয়েকটি সংবাদমাধ্যম।

বিবিসি বলছে, অফশোর কোম্পানিগুলোতে বিনিয়োগকারী হিসেবে যাদের নাম পাওয়া গেছে, তাদের মধ্যে রয়েছেন জর্ডানের বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলনস্কি প্রমুখ। এই প্যান্ডোরা পেপারসে ৭০০ জনের বেশি পাকিস্তানির নাম এসেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102