ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪৪ বার পঠিত

রাজধানীতে আজ মঙ্গলবার সকালে রামপুরা ও লালবাগে ভবন থেকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন শাকিল আহমেদ (২২) ও নাসির উদ্দিন বাদল (৬৮)।

শাকিল কমলাপুর এলাকাতে থাকতেন। শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী রশিদুল ইসলাম জানান, তারা ৮-৯ মাস ধরে রামপুরা উলন রোডের একটি নির্মাণাধীন আটতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সকালে তারা ভবনটির বাইরের দিকের বাঁশের মাচান খুলছিলেন। এসময় শাকিল ভবনটির দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এদিকে, মৃত বাদলের ছেলে নাইম জানান, তারা লালবাগ হরনাথ ঘোষ রোডের ৫৯ নম্বর বাড়ির ষষ্ঠ তলায় থাকেন। বাদল গত ১০-১২ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এজন্য তাকে বেশির ভাগ সময়ই রুমের ভেতর আটকে রাখা হতো। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করানো হচ্ছিল তাকে।

মৃত বাদলের স্বজনরা জানান, দরজা বন্ধ থাকায় সকালের দিকে তিনি জানালা দিয়ে বের হবার চেষ্টা করেন। সেখান থেকে ভবনটির তৃতীয় তলায় পড়ে গুরুতর আহত হন তিনি। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102