ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ফ্রান্সে দুই লাখ ১৬ হাজার শিশু যাজকদের হাতে নিপীড়িত’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

১৯৫০ সাল থেকে ফ্রান্সের ক্যাথলিক গির্জায় যাজকদের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছে অন্তত দুই লাখ ১৬ হাজার শিশু। এক তদন্ত কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যাজকদের নির্যাতনের শিকার হওয়া শিশুদের মধ্যে বেশিরভাগই ছেলে। কমিশনের প্রধান জঁ-মার্ক সোভ জানান, শিশুদের মধ্যে অনেকের বয়স ছিল ১০ থেকে ১৩ বছরের মধ্যে। এতে অন্তত তিন হাজার দুইশ যৌন নিপীড়ক জড়িত ছিল।

ক্যাথলিক চার্চ দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ নিয়ে উদাসীনতা দেখিয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিশন। এছাড়া ফ্রান্সে চার্চ সংশ্লিষ্ট অন্যান্য নিপীড়নের হিসেব করলে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার হতে পারে।

এদিকে, ভ্যাটিকান সিটি এক বিবৃতিতে জানায়, পোপ ফ্রান্সিস এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন। ফরাসি গির্জার কর্তৃপক্ষ এ ঘটনায় লজ্জা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102