ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বীকৃতি পেলেন জয়া আহসান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত

অভিনেত্রী জয়া আহসানের পশু প্রেমের কথা সবারই জানা আছে। পশুপাখির প্রতি ভালোবাসার জন্য এবার প্রতিদান পাচ্ছেন তিনি। দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) থেকে প্রাণীপ্রেমী হিসেবে পুরস্কার পাচ্ছেন এই অভিনেত্রী।

সোমবার (৪ অক্টোবর) বিশ্ব প্রাণী দিবসে ‘প্রাণবিক বন্ধু’ শিরোনামে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে প্রাণীদের নিয়ে কাজ করা সংগঠন ‘পাও’। সংগঠনটি এবারই প্রথমবার প্রাণীপ্রেমীদের পুরস্কার প্রদান করবে। পশু উদ্ধারকারী, চিকিৎসক, সংগঠকসহ ১০ জনের নাম ঘোষণা করেছে ‘পাও’ সংগঠন। তালিকায় জয়া আহসান ছাড়াও রয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম।

ফাউন্ডেশনটি জানায়, বাংলাদেশে প্রথমবারে মতো প্রাণীপ্রেমীদের পুরস্কার প্রদানের আয়োজন হচ্ছে। তবে মহামারি করোনার জন্য এখনই পুরস্কারটি জয়া আহসানের হাতে তুলে দেয়া সম্ভব হচ্ছে না। আসছে নভেম্বরে পুরস্কারটি প্রদান করা হবে তাকে।

এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্যমতে, আমি আনন্দিত, তবে তা পুরস্কৃত হচ্ছি মোটেও এ কারণে নয়। বরং আনন্দ হচ্ছে, অসাধারণ এই উদ্যোগটির জন্য। এটা প্রাণীপ্রেমীদের মনে উৎসাহ জোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। আমি নিজেও কোনো দিন কিছু পাওয়ার জন্য পশু-পাখিদের জন্য কাজ করিনি। যা করেছি, নিজের আনন্দ আর ভেতরের টান থেকে। ধন্যবাদ জানাই পাও সংগঠন সংশ্লিষ্টদের। তাদের এই উদ্যোগ অব্যাহত থাক।

প্রসঙ্গত, জয়া আহসান চলচ্চিত্রে কাজের বাইরে বছরজুড়েই অসুস্থ পশু-পাখির জন্য কাজ করে থাকেন। মহামারি করোনা পরিস্থিতির লকডাউনের সময় রাস্তার কুকুর-বিড়ালদের জন্য নিজ হাতে খাবার তৈরি করে রাজপথে নেমেছেন। এছাড়া রাজধানীর কাঁটাবনের পশু-পাখি মার্কেটের অব্যবস্থাপনা নিয়ে কলমও ধরেছেন দুই বাংলার অন্যতম এই অভিনেত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102