ads
সোমবার, ১১ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার ভোরে সুয়াগাজী ভাটপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুরের জামিল (৩২) ও একই উপজেলার বাটপাড়া গ্রামের মোজাম্মেল (৩৩)।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, বুধবার ভোরে মহাসড়কের ভাটপাড়া এলাকায় মহাসড়কের পাশে ব্যাটারিচালিত একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকামুখী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানের চালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102