ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫০ বার পঠিত

রংপুরে এক স্কুলশিক্ষাথীকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. যাবিদ হোসেন এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামি মেহেদী হাসান রাব্বী পলাতক ছিলেন। এ মামলায় আরও ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি খন্দকার রফিক হাসনাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, পীরগঞ্জের এক শিক্ষা কর্মকর্তা রংপুর নগরীর ধাপ এলাকায় পরিবার নিয়ে বাস করতেন। তার মেয়ে নবম শ্রেণিতে পড়তেন। স্কুলে যাওয়া আসার পথে ওই শিক্ষার্থীকে একই এলাকার ভাড়াটিয়া প্রতিবেশী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সারডুবি গ্রামের নুরুজ্জামানের ছেলে মেহেদী হাসান রাব্বী শিক্ষার্থীকে উত্যক্ত করত। অভিযুক্ত রাব্বী ২০১৮ সালের ৭ জুলাই ওই শিক্ষার্থীকে অপহরণ করে ঢাকায় নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ১০ জুলাই রংপুর কোতোয়ালি থানায় ৫ জনকে আসামি করে মামলা করলে পুলিশ সাতদিন পর ঢাকার আশুলিয়া থেকে অপহরণকারীসহ ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন। প্রায় ৩ বছর আদালতে বিচারাধীন থাকার পর বুধবার মামলাটির রায় ঘোষণা করা হয়। রায়ে অপহরণের অভিযোগে আসামি মেহেদী হাসান রাব্বীকে ১৪ বছর এবং ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক। অপর চার আসামিকে খালাস দেয়া হয়েছে।

পিপি খন্দকার রফিক হাসনাইন বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মামলার মূল আসামি মেহেদী হাসান রাব্বীকে এই সাজা দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102