ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-মা-মেয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত

নেত্রকোনার খালিয়াজুরিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতি ও তাদের সন্তানের মৃত্যু হয়েছে। এ সময় তাসিয়া আক্তার নামের দেড় বছরের এক শিশু গুরুতর আহত হয়।

বুধবার (৬ অক্টোবর) বেলা পৌনে ২টার দিকে গাজীপুর ইউনিয়নের লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন-ওই এলাকার কিতাব আলীর ছেলে আইবুল মিয়া (৪৮), তার স্ত্রী আবেদা আক্তার (৪০) ও তাদের মেয়ে পিংকি আক্তার (২২)। আহত শিশু তাসিয়া পিংকি আক্তারের মেয়ে।

স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে কিতাব আলী তার বাড়িতে নবনির্মিত একটি আধাপাঁকা ঘরের দেয়ালে বৈদ্যুতিক মটরের সাহায্যে পাইপ দিয়ে পানি দিচ্ছিলেন। বেলা দেড়টার দিকে অসাবধানতাবশত বিদ্যুতের তারে তার ছোঁয়া লাগে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখে তার স্ত্রী আবেদা আক্তার ও মেয়ে পিংকি আক্তার দৌড়ে গিয়ে তাকে ছাড়াতে গেলে তিনজনই বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান, প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই বাবা-মা ও মেয়ে মারা যান। শিশু তাসিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।

খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, খবর পাওয়ার পরপরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মারা যাওয়া তিনজনের দাফনের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102