ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত

নেত্রকোনার খালিয়াজুরীতে প্রধানমন্ত্রীর উপহারের নির্মাণাধীন ঘরে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বয়রা গ্রামের মৃত কিতাব আলীর ছেলে আইবুল মিয়া (৫০), তার স্ত্রীর আবেদা আক্তার (৪০) ও মেয়ে পিংকী আক্তার (২৫)।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পান আইবুল মিয়া। এই ঘরের নির্মাণকাজ প্রায় শেষের পথে। তার নামে বরাদ্দকৃত ঘরটিতে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিতেন কয়েকদির ধরে। দুপুরের দিকে তিনি ঘরটিতে পানি দিতে গিয়ে সেখানে থাকা বিদ্যুৎ লাইনের ছেড়া তারে অসাবধানতাবশত জড়িয়ে যান। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে আসা তার স্ত্রী আবেদা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। তখন মা ও বাবাকে বাঁচাতে মেয়ে পিংকী এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হন। পিংকীর কোলে তখন তার ১৮ মাসের মেয়ে তাসছিম আক্তার ছিল। শিশুটি বিদ্যুৎস্পৃষ্টের সময় তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে গিয়ে আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালে দ্বায়িত্বরত চিকিৎসা কর্মকর্তা প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনই মারা যায়। আহত শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102