ads
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাংবাদিক কনক সারোয়ারের বোন রাকা ৫ দিনের রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৫৪ বার পঠিত

যুক্তরাষ্ট্র প্রবাসী সমালোচিত সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে দুই মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ অক্টোবর) আসামি রাকাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাতদিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়।

শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিন এবং ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরা থেকে রাকাকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল, পাসপোর্ট ও ভয়ংকর মাদক আইস জব্দ করা হয়।

র‌্যাব জানায়, রাষ্ট্রবিরোধী চক্রের সক্রিয় সদস্য রাকা। সোশ্যাল মিডিয়ায় রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ান তিনি। বিভিন্ন উসকানিমূলক বক্তব্যও প্রচার করেন রাকা। তাই তাকে আটক করা হয়েছে। তার স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্য প্রবাসী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102