ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেলার সময় সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

চুয়াডাঙ্গায় খেলার সময় সাপের কামড়ে শাহারুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু শাহারুল ইসলাম দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামের আবদুল মকিমের ছেলে। সে স্থানীয় স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

শিশুটির পিতা আবদুল মকিম জানান, সন্ধ্যার পর হঠাৎ আমার ছেলে শাহারুল অসুস্থ হয়ে পড়ে। এরপর কিছুক্ষণ ছটফট করতে করতে সে নেতিয়ে পড়ে। বিকালে তার সহপাঠীদের সঙ্গে খেলছিল সে। আমার ধারণা এ সময় তাকে সাপে কামড় দিয়েছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. মাহবুবুর রহমান বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর শিশু শাহারুল ইসলামকে মৃত ঘোষণা করা হয়। তার পরিবারের সদস্যরা যে লক্ষণগুলো বলেছে সেগুলো বিশ্লেষণ করে সাপের কামড়ের বিষয়টি নিশ্চিত হয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102