ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিসিবি নির্বাচনে আবারও পাপনের জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে জিতলেন নাজমুল হাসান পাপন। আজ (৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন শুরু হয় সকাল ১০টায়। বিকেল ৫টায় শেষ হয় নির্বাচন প্রক্রিয়া। যেখানে ১৪টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছিলেন ১৯ জন। ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হয়েছে, জানা গেছে এবারের নির্বাচনে জয়লাভ করে পরিচালক হচ্ছেন কারা।

ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে এবারও নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ৫৩ ভোট। তার সঙ্গী হয়েছেন গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স, ৫৩ ভোট), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ৫১ ভোট), মাহবুব আনাম (মোহামেডান স্পোটিং ক্লাব, ৪৭ ভোট), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব, ৫১ ভোট), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ, ৪৯ ভোট), ঈসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স, ৫২ ভোট), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং, ৫২ ভোট), মঞ্জুর হোসেন কাদের (ঢাকা এসেটস, ৪৯ ভোট), মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমি, ৪৬ ভোট), ফাহিম সিনহা (সূর্যতরুণ, ৫১ ভোট) ও মিঠু (৫০ ভোট)।

ক্যাটাগরি-১ এর ঢাকা বিভাগ থেকে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন এ. এম নাঈমুর রহমান দুর্জয় এমপি (মানিকগঞ্জ) ও তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ)। এই ক্যাটাগরিতে সিলেট বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান ও আ জ ম নাসির পরিচালকের চেয়ারে বসছেন।

খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছেন শেখ সোহেল। এই বিভাগের প্রতিনিধি হয়েছেন কাজী ইনাম আহমেদ। বরিশাল বিভাগ থেকে আলমগির খান এবারও পরিচালক নির্বাচিত হয়েছেন। রংপুর বিভাগ থেকে আনুয়ারুল ইসলাম। রাজশাহী বিভাগে ভোটের লড়াইয়ে পরাজিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। তাকে হারিয়ে আবারও পরিচালক পদে বসেছেন সাইফুল আলম স্বপন। ক্যাটাগরি-৩ থেকে ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে হারিয়েছেন খালেদ মাহমুদ সুজন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102