ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পাকিস্তানে সকালে ভূমিকম্পে নিহত ২০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৩টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমকি ৯। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউ.এস.জি.এস জানায়, ভূমিকম্পের গভীরতা ছিল ২০ কিলোমিটার।

পাকিস্তানের দৈনিক ডন জানায়, প্রদেশটির রাজধানী কুয়েটায় সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্পের পরপরই মানুষ রাস্তায় নেমে আসে। একটি ভবনধসে বহু মানুষ আটকা পড়ে আছে, তাদের উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে।

ভূমিকম্পে ভবনধসের পাশাপাশি বিভিন্ন জায়গায় ভূমিধসের খবর পাওয়া গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এছাড়া, অঞ্চলজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।

স্থানীয় সংবাদ চ্যানেল জিও টিভি জানিয়েছে, এ ঘটনায় অর্ধশতাধিক আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102