ads
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় প্রেমিকাকে হত্যার পর প্রেমিকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

পরিবার প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রামে গলা কেটে প্রেমিকাকে হত্যার পর প্রেমিক যুবক নিজেই পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে ওই যুবকের বাড়ি থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলো, হৃদয় গমেজ (২৫) ও ইভানা রোজারিও (২২)। হৃদয় ব্র্যাক এনজিওতে কর্মরত ছিল আর ইভানা নার্সিংয়ের শিক্ষার্থী ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমার।

ওসি জানান,সকালে হৃদয়ের মা বাড়ি থেকে বেরিয়ে গেলে কোনো এক সময় প্রেমিকা ইভানাকে বাড়িতে ডেকে আনে।পরে কোনো এক সময় প্রেমিকাকে ছুরিকাঘাত করে হত্যার পর হৃদয় আত্মহত্যা করে।

ওসি বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘরের দরজা বন্ধ পেয়ে দেয়াল টপকে ঘরে প্রবেশ করে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় প্রেমিক হৃদয়ের পেটে ছুরিকাঘাত ও হাতে ছুরি ছিল এবং প্রেমিকা ইভানার গলায় ছুরিকাঘাত ছিল। ঘরের মেঝেতে প্রেমিকার উপর প্রেমিকের মরদেহ পড়ে ছিল।দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। যা পরিবার মেনে নেয়নি বলে হতে পারে সেই অভিমানে দু’জনে এ ঘটনা ঘটিয়েছে।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102