ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাতিজাদের ফাঁসাতে মেয়েকে গলা কেটে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ।

এ ঘটনায় পরিকল্পনাকারী সোলেমানের উকিল বাবা আব্দুর রহমান, প্রতিবেশী খলিলকে আটক করেছে পুলিশ। তবে সোলাইমান হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ জানান, গত ১ অক্টোবর রাতে ছালমা আক্তারকে ঘর থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের পুকুরে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন ছালমার বাবা সোলাইমান।

পরে গত মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার গল্লাই ইউনিয়নের বসন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে বের হলে তাকে গলা কেটে হত্যাচেষ্টা করা হয় অভিযোগ করেন তিনি। ঘটনাটি তদন্ত করতে গেলে বাদী ও আসামিদের কথায় গড়মিল পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে সোলেমানের উকিল বাবা আব্দুর রহমান ও প্রতিবেশী খলিল মাদ্রাসাছাত্রী ছালামা হত্যায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের পরামর্শে সোলেমান তার মেয়েকে হত্যার পরিকল্পনা করেন।

তিনি আরও বলেন, নিহত ছালমার বাবা সোলেমানের সঙ্গে তার ভাতিজা শাহজালাল ও শাহ কামালের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। তাদের হত্যা মামলা দিয়ে ফাঁসাতে এবং ভাতিজাদের জায়গা দখলের জন্য নিজ মেয়ে ছালমাকে নিশৃংসভাবে হত্যা করে। পরবর্তীতে বুধবার সোলাইমান তাকে হত্যা চেষ্টা করা হয়েছে সংবাদ মাধ্যমকে জানান। বিষয়টি সাজানো নাটক ছিল। আটক দুইজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102