ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দই টক হওয়ায় কথা কাটাকাটি, কনের বাবাকে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীকে দই টক পরিবেশন করায় কনের বাবাকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন (৫০) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গনকমুড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

নিহতের স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে ইকবাল হোসেনের মেয়ে কারিমার সঙ্গে দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়ের দিন ঠিক ছিল। বরযাত্রী দেরি করে আসায় কনের বাবা তাদের জন্য খাবার আলাদা করে রাখেন। বরযাত্রী আসার পর তাদের খাবার পরিবেশন করা হয়। এ সময় খাবারের টেবিলে বসা দুইজন বরযাত্রী দই টক হয়ে গেছে বলে অভিযোগ করেন। এনিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি মুরুব্বিদের মধ্যস্থতায় মীমাংসা হয়।

পরদিন বুধবার ( ৬ অক্টোবর ) রাত ১০টার দিকে স্থানীয় বাজারে চা খেতে যান মেয়ের বাবা ইকবাল হোসেন। সেখানে বরপক্ষের ৫/৭ জন যুবকের সঙ্গে দইয়ের বিষয়টি নিয়ে আবার কথাকাটাকাটি হয় তার। এক পর্যায়ে বর পক্ষের লোকজন ইকবাল হোসেনকে মারধর করে। এতে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, মেয়ের বাবা নিহতের খবরে রাতেই হাসপাতালে পুলিশ পাঠানো হয়। সকালে জেলা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য মরদেহটি পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102