ads
সোমবার, ১১ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সখীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ২৫ বার পঠিত

টাঙ্গাইলের সখীপুরে মুরগীর খাদ্য ভর্তি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খন্দকার ফাহাদ (২২) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নলুয়া-টাঙ্গাইল সড়কের কলাবাগান এলাকার একটি ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটেছে। পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি আটক করেছে স্থানীয় জনতা। নিহত ফাহাদ খন্দকার গাজীপুরের শ্রীপুর উপজেলার খন্দকার নজরুলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টাঙ্গাইল থেকে মুরগীর খাদ্য ভর্তি একটি ট্রাক কলাবাগানের ব্রীজের কাছে পৌঁছালে নলুয়া থেকে আসা এক মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলে মোটরসাইল চালকের মৃত্যু হয়। পুলিশ সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সখীপুর থানার এসআই মো. ওসমান গনি বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মোটরসাইকেল ও আটককৃত ট্রাক আমাদের জিম্মায় রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102