ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকাডুবি: ৫০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত
কঙ্গোতে নৌকাডুবি

আফ্রিকার দেশ কঙ্গোতে নৌকা ডুবে ৫০ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় এখনো বহু লোক নিখোঁজ বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে কঙ্গো নদীতে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে মরদেহগুলো উদ্ধার করা হয়।

কঙ্গোর প্রাদেশিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। শনিবার (৯ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেলে ৫০ মরদেহ উদ্ধার হলেও এখনো ৭০ জনের বেশি নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মংগালার গভর্নরের মুখপাত্র নেস্টর ম্যাগবাডো বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৯ জনকে জীবিত পাওয়া গেছে। নৌকাটিতে কতজন যাত্রী ছিলেন তার কোনো সঠিক তথ্য নেই। তবে নিখোঁজের সংখ্যা ধারণা করা হয়েছে নৌকার ধারণক্ষমতার ওপর ভিত্তি করে।

তিনি আরও বলেন, রাতের সময় খারাপ আবহাওয়া এবং নৌকাটিতে অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ফেব্রুয়ারিতে মাই-নডোম্বে প্রদেশের লংগোলা ইকোটি গ্রামের কাছে যাত্রীবাহী একটি নৌকা কঙ্গো নদীদে ডুবে যায়। তখন ওই ঘটনায় অন্তত ৬০ জন মারা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102