ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যৌতুক না দেওয়ায় গৃহবধূকে এসিডে ঝলসে দিলেন স্বামী ও শ্বশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

মাদারীপুরে যৌতুক না দেওয়ায় সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

স্বজনরা ও এলাকাবাসী জানান, ৯ মাস আগে মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকার সুমন শেখের সঙ্গে বিয়ে হয় পাশের কালাইমারা গ্রামের মিম আক্তারের। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় যৌতুক দাবি করে আসছিল। এতে পাঁচ মাস আগে বাবার বাড়ি চলে যান মিম। স্থানীয়ভাবে বেশ কয়েকবার মীমাংসার চেষ্টা করা হলে আরো বেপরোয়া হয়ে ওঠেন সুমন ও তার পরিবারের লোকজন। শনিবার সন্ধ্যায় মিমের বাবার বাড়ি গিয়ে সুমন ও মিমের শ্বশুর সোবাহান শেখ কৌশলে ডেকে তাকে ঘরের পেছনে নিয়ে যান। পরে বোতলে থাকা এসিড নিক্ষেপের চেষ্টা চালান বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। ধস্তাধস্তির একপর্যায়ে হাত ও মুখমণ্ডলে এসিড লাগলে চিৎকার করেন মিম। পরে তাকে উদ্ধার করে ভর্তি করা হয় জেলা সদর হাসপাতালে। পালিয়ে যাওয়ার সময় মিমের শ্বশুরকে আটক করা হয়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে আটক করে পুলিশ। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ।

মাদারীপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার মো. মনিরুজ্জামান পাভেল বলেন, এসিডের শিকার ওই নারী আমাদের হাসপাতালে ভর্তি রয়েছেন। পরবর্তী সময়ে তার চামড়ার রং পরিবর্তন বা অন্য কোনো ক্ষত সৃষ্টি হয় কি না তা আমরা পর্যবেক্ষণ করছি।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা বলেন, দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে প্রথমে ওই নারীর দুই হাতে এসিড লাগে। পরে নিচে ফেলে দিয়ে তার মুখমণ্ডলে সুমন এসিড ঢেলে দেয়। আমরা ওই অভিযুক্ত সুমন ও তার বাবা সোবাহানকে আটক করেছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102