ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৩, হাসপাতালে ২১১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ২৪ বার পঠিত

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৩ জন মারা গেছেন। এ নিয়ে এডিস মশাবাহিত জ্বরে চলতি বছর দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭৬ জন।

রোববার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৬৪ জন এবং রাজধানীর বাইরের নানা হাসপাতালে ৪৭ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে রয়েছেন ৭৯৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৭২ জন ভর্তি আছেন।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত হাসপাতালে সর্বমোট ভর্তি হয়েছেন ২০ হাজার ১২৯ ডেঙ্গু রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৮৬ জন। এ সময়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102