ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১২ বছরেও হয়নি সমাধান, মন্দির এলাকায় ১৪৪ ধারা জারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান এ নির্দেশ দেন।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমির দখল নিয়ে হিন্দুধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর এই মন্দিরে দুর্গাপূজা নিয়ে দুপক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়। এসময় ইসকন অনুসারীদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্মাবলম্বী নিহত হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেয়।

জানা যায়, শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের সনাতন ও ইসকন ধর্মাবলম্বী দুই পক্ষই মণ্ডপে পূজার প্রস্তুতি নিলে উত্তেজনার আশঙ্কা থেকে জেলা প্রশাসনের নির্দেশে ১৪৪ ধারা জারির আদেশ দেওয়া হয়।

স্থানীয়রা জানান, প্রতি বছরই দুর্গাপূজার সময় এলে জেলা প্রশাসনের মিটিংয়ে বিষয়টি আলোচনা সাপেক্ষে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ ১২ বছর ধরে সমস্যা সমাধান হয়নি। পূজা পেরিয়ে গেলেই সবাই আবার বিষয়টি ভুলে যান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহরিয়ার রহমান জানান, ওই মন্দিরের জমি নিয়ে স্থানীয় সনাতন ও ইসকন ধর্মাবলম্বীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ বছর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি এবং আইন শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102