ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উরুগুয়েকে নিয়ে ছেলেখেলা করল আর্জেন্টিনা, মেসিদের গোল-উৎসব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

ল্যাতিন আমেরিকার চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উরুগুয়েকে উড়িয়ে দিয়েছে। লিওনেল মেসিরা সোমবার ভোরে ঘরের মাঠে জয় পেয়েছে ৩-০ গোলের ব্যবধানে। মেসি, রদ্রিগো ডি পল ও লাওতারো মার্টিনেজ আর্জেন্টিনার হয়ে গোল করেছেন। প্রথম গোলটি এনে দেন অধিনায়ক লিওনেল মেসি ম্যাচের ৩৮তম মিনিটে আর্জেন্টিনাকে। এরপর ম্যাচের ৪৪তম মিনিটে মার্টিনেজের পাসে গোল করেন রদ্রিগো ডি পল। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় মেসিবাহিনী। কয়েকটি সহজ সুযোগ মিস না হলে লিডটা আরো বড় হতে পারতো।

বিরতির পরও ম্যাচের আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা। ম্যাচের ৬২তম মিনিটে ফের আর্জেন্টিনার গোল। লো চেলসোর পাসে এবার লক্ষ্যভেদ করেন মার্টিনেজ। ম্যাচের বাকি সময়ে বেশ কয়েকটি জোড়ালে আক্রমণ করেও লিডটা বাড়াতে পারেননি মেসিরা। অন্যদিকে, এ ম্যাচে নিষ্প্রভ ছিলেন সুয়ারেস-কাভানিরা। ম্যাচের ৬৩ শতাংশ সময়ই আর্জেন্টিনার দখলে ছিল বল। এই জয়ের ফলে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচে অপরাজিত থাকল আর্জেন্টিনা। ১০ ম্যাচে ৬ জয় ও ৪ ড্রতে ২২ পয়েন্ট নিয়ে ল্যাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলা উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102