ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গণধর্ষণের ভিডিও প্রকাশের হুমকি, সীতাকুণ্ডে যুবক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে এ তরুণীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ এবং সেই ভিডিও অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. খোকনকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাব। রোববার (১০ অক্টোবর) তাকে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সোমবার (১১ অক্টোবর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার।

গ্রেফতার খোকন সীতাকুণ্ডের চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মো. জালাল আহমেদের ছেলে।

র‌্যাব জানায়, আসামি ও তার সহযোগীরা গত ৫ অক্টোবর সীতাকুণ্ডে এক তরুণীকে ধর্ষণ করে এবং সেই মুহূর্তের ভিডিও ধারণ করে। পরে এসব ভিডিও অনলাইন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। একপর্যায়ে রোববার মামলার প্রধান আসামি খোকনকে গ্রেফতার করা হয়।

নুরুল আবছার বলেন, গ্রেফতার ধর্ষণ মামলার আসামি খোকনের বিরুদ্ধে এর আগেও সীতাকুণ্ড থানায় একটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102