ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

শেরপুরে শিশু ধর্ষণ মামলায় আহম্মদ আলী (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ সোমবার (১১ অক্টোবর) বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আহম্মদ নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের বাঁশকান্দা গ্রামের মৃত হাবিল উদ্দিন ফকিরের ছেলে ও ৪ সন্তানের জনক। সে মামলার পর থেকেই পলাতক ছিল। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু।

জানা গেছে, ২০১৪ সালের ২৫ আগস্ট রাত ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামে হতদরিদ্র পরিবারের শিশু (৯) কে বসতবাড়ির টিনের ছাপড়া ঘরে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশি আহম্মদ আলী। পরে তার ডাক-চিৎকারে শিশুর বৃদ্ধা ভিক্ষকু মাসহ স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরদিন এ ঘটনায় ধর্ষিতা শিশুর বড়ভাই বাদী হয়ে আহম্মদ আলীকে একমাত্র আসামি করে নালিতাবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা নালিতাবাড়ী থানার তৎকালীন এসআই মোহাম্মদ রুহুল আমিন তালুকদার তদন্ত শেষে একই বছরের ১২ অক্টোবর অভিযোগপত্র দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, ভিকটিম, চিকিৎসক ও জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ৮ জনের সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে সোমবার এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102