ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইল কিনে না দেওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

নোয়াখালীর সুধারামে মোবাইল ফোন কিনে না দেওয়ায় তাসলিমা আক্তার (১৭) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।

সে নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মতিপুর গ্রামের মো. চাঁন মিয়ার মেয়ে ও সোনাপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে নিহতের পিতা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।

সোমবার (১১ অক্টোবর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার (৯ অক্টোবর) দুপুর আড়াইটায় কলেজছাত্রী তাছলিমা আক্তার বাবার কাছে একটি মোবাইল ফোন কিনে দিতে বায়না ধরে। তার বাবা কয়েকদিন পরে কিনে দিবে বললে তাছলিমা বাবার সঙ্গে ঝগড়া করে। পরে ওইদিন রাত সাড়ে ৮টায় সে নিজ ঘরে বিষপান করে। পরে তাকে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102