ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রস্তুতি ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত

বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরুর আগে মঙ্গলবার আবুধাবিতে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে আজ টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

টি-২০ বিশ্বকাপ শুরু ১৭ অক্টোবর। বাংলাদেশ, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড তিন টেস্ট খেলুড়ে দেশ এবং আইসিসি সহযোগী ৫ দেশসহ আট দেশ খেলছে প্রথম পর্বে। আট দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে চারটি দল খেলবে মূল পর্বে। দ্বিতীয় পর্ব শুরু ২৩ অক্টোবর।

টাইগাররা ঘাঁটি গেড়েছে ওমানে। কেননা প্রথম পর্বের ম্যাচগুলো ওখানেই। প্রথম পর্বে মাহমুদুল্লাহ বাহিনীর ম্যাচ তিনটি যথাক্রমে ১৭ অক্টোবর স্কটল্যান্ড, ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ।
টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে ৩ অক্টোবর ওমানে পা রাখেন মাহমুদুল্লাহরা। সেখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়াতে একটু আগেই ঢাকা ছাড়ে টাইগাররা। আবুধাবি যাওয়ার আগে টাইগাররা একটি প্রস্তুতি ম্যাচও খেলে ওমানে। ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টাইগাররা খেলে মূল একাদশের চার ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ খেলেননি। মাহমুদুল্লাহ, মুস্তাফিজ ও তাসকিন বিশ্রাম নিয়েছেন। সাকিব ব্যস্ত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলা নিয়ে। ১৫ অক্টোবর আইপিএল শেষে দলের সঙ্গে যোগ দিবেন সাকিব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102