ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরের দিকে বাংলানিউজকে বিষয়টি জানান ফাইতং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন।

সোমবার (১১ অক্টোবর) রাতে ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাঙালিপাড়ার বজ্রপাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাঙালিপাড়ার বাসিন্দা মো. এনাম (৫০) ও মৃত নবী হোছনের ছেলে মো. শহীদুল ইসলাম (২২)।

ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, বাঙালিপাড়ায় একটি বাগান পাহারার জন্য গাছের ওপর মাচা করে টং ঘর বানিয়ে থাকতেন এনাম ও শহীদুল। প্রতিদিনের মতো সোমবার (১১ অক্টোবর) রাতেও ওই টং ঘরে পাহারায় ছিলেন তারা। কিন্তু রাতে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ওই দু’জনের মৃত্যু হয়। সকালে টং ঘরটি থেকে মৃত অবস্থায় ওই দু’জনকে উদ্ধার করে স্থানীয়রা।

একই রাতে লামা উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা গ্রামে বজ্রপাতে দুই কৃষকের চারটি গরু মারা গেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102