ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় কম্পাসু: ৯ জনের মৃত‌্যু, নিখোঁজ ১১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

ফিলিপাইনে ঘূর্ণিঝড় কম্পাসুর আঘাতে ৯ জনের মৃত‌্যু হয়েছে। এছাড়া ১১ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, সোমবার সন্ধ্যার দিকে ফিলিপাইনের বেশ কয়েকটি উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় কম্পাসু।

জানা যায়, ঝড় বয়ে যাওয়ার সময় বাতাসের গতিবগ ছিল ঘণ্টায় ১০০ কিলোমিটার। ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ বেনগুয়েতে ৪ জন মারা যায়।

এদিকে, দেশটির দক্ষিণপশ্চিমাঞ্চলীয় দ্বীপরাজ্য পালাওয়ানে মারা গেছে আরও ৫ জন। এছাড়া, দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিধসের কারণে নিখোঁজ হয়েছেন আরও ১১ জন।

ঘূর্ণিঝড়ের আঘাত থেকে রক্ষায় ১ হাজার ৬০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ফিলিপাইনে প্রায় ৭ হাজার ৬০০ দ্বীপপুঞ্জ রয়েছে। বছরে প্রায় ২০টির অধিক ঘূর্ণিঝড় দেশটিতে আঘাত হানে। এতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের কারণে প্রতিবছর ব্যাপকহারে ভূমিধ্বসের ঘটনা ঘটে।

এদিকে দেশটির প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের মুখপাত্র হ্যারি রকু রয়টার্সকে জানায়, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উদ্ধার অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102