ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৫ বার পঠিত

মৌলভীবাজারের মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক সড়কের কদম হাটা এলাকায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র রাজ আহমদ (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটে। রাজ আহমদ মৌলভীবাজার সদর উপজেলা আমতৈল ইউনিয়নের হলুয়া গ্রামের আব্দুল করিমের ছেলে। রাজ মৌলভীবাজার শাহ মোস্তফা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, রাজ ও সাব্বির মোটর বাইক নিয়ে মৌলভীবাজার থেকে রাজনগর যাওয়ার পথে কদমহাটা এলাকায় একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাইকের পিছনে থাকা রাজের ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালক সাব্বির গুরুত্ব আহত হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হন।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102