চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গৌরীপুর পেন্নাই সড়কে বাস ও ইজিবাইকের সংঘর্ষে পিংকি দাস (১৪) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। মঙ্গলবার বিকেলে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিঙ্কি দাস কানাছোঁয়া গ্রামের কার্তিক দাসের মেয়ে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মতলব এক্সপ্রেস নামে একটি বাস কানাছোঁয়া ব্রিকফিল্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজি বাইকের সঙ্গে সংঘর্ষ হলে বাসটি খাদে পড়ে যায়। এ সময় ইজিবাইকের যাত্রী পিঙ্কি দাস ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দাউদকান্দি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশন জানায়, স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।