ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে ডাকাত নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে গুলি বিনিময়ে মো. আলমগীর (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে চারটি আগ্নেয়াস্ত্র ও বেশকিছু গোলাবারুদ জব্দ করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (১২ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার গণ্ডামারা ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম র‌্যাবের কমান্ডার লে. কর্নেল মো. ইউসুফ।

তিনি বলেন, বাঁশখালীতে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদলের সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিপরীতে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর‌্যায়ে ডাকাতদল পিছু হটলে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা এবং থানা পুলিশ এসে তার পরিচয় শনাক্ত করে।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তি স্থানীয়ভাবে আলম ডাকাত নামে পরিচিত। তিনি আলম বাহিনীর প্রধান। তার নামে নগরের পাহাড়তলী ও বাঁশখালী থানায় নয়টি অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে। নিহতের মরদেহ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আজ (বুধবার) বাঁশখালী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102