ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত
মহেশপুর থানা

ঝিনাইদহে ট্রাকচাপায় দেবদাস মন্ডল নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে মহেশপুর উপজেলার চড়ক তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেবদাস মন্ডল সাতক্ষীরার শ্যামনগর গ্রামের নিতাই মন্ডলের ছেলে। তিনি ব্র্যাকে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় শামীম নামে এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মহেশপুর থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন ব্র্যাকের ওই এনজিওকর্মী। চড়ক তলা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিচে পড়েন তিনি। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক নাজমুল হোসেন জানান, সকালে মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

মহেশপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিব বলেন, ‘মহেশপুর উপজেলার চরক তলা মোড়ে সড়ক দুর্ঘটনা ঘটেছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102