ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসের ধাক্কায় বশেমুরবিপ্রবির শিক্ষক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত
নিহত সহযোগী অধ্যাপক কাজী মশিউর রহমান রাজিব

পিরোজপুরের নাজিরপুরে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মশিউর রহমান রাজিব (৪০) ও অটোচালক রাকিব (১৭)।

বুধবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার কবিরাজবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজিব পিরোজপুর শহরের টাউন স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা কাজী মুজিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে রাজিব তার স্ত্রী ও শিশুপুত্রকে নিয়ে অটোরিকশায় করে পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন।

এ সময় নাজিরপুরের কবিরাজবাড়ি এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে তিনিসহ তার স্ত্রী-পুত্র ও অটোচালক গুরুতর আহত হন।

সন্ধ্যায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজিবের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর অটোচালক রাকিবের মৃত্যু হয়।

নিহত রাজিবের স্ত্রী ও পুত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। চালককে আটকে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102