ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে খুঁজে না পেয়ে স্বামীর আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ২৯ বার পঠিত

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় স্ত্রী আঞ্জুর খোঁজ না পেয়ে স্বামী রিকশাচালক আলামিন (২৮) বিষপানে আত্মহত্যা করেছেন। তার পরিবারের দাবি, গত দুইদিন আগে স্বামী-স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী আঞ্জু রাগ করে বাসা থেকে বের হয়ে যান।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে মুগদা মান্ডা হিরু মিয়ার গলিতে ভাড়া বাসায় বিষপান করেন আলামিন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।

আলামিন শরীয়তপুরের জাজিরা উপজেলার আব্দুল মোতালেবের ছেলে। তিনি স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে মান্ডা হিরু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

আলামিনের ছোট ভাই নিরাপত্তাকর্মী মো. আলম জানান, গত দুইদিন আগে পারিবারিক কারণে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এজন্য ভাবি রাগ করে বাসা থেকে বের হয় যান।

তিনি আরও জানান, বুধবার (১৩ অক্টোবর) দিনরাতে তার ভাই আলামিন স্ত্রীকে বিভিন্ন জায়গায় খুঁজেছেন। ধারণা করা হচ্ছে হয়তো স্ত্রীকে খুঁজে না পেয়ে আলামিন বাসায় বিষপান করে আত্মহত্যা করেছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আলামিনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102