ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: রেলমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩০ বার পঠিত

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে আবহমানকাল থেকে সব সম্প্রদায়ের লোকজন একসঙ্গে শান্তিতে বসবাস করে আসছে। ঈদ, পূজা পার্বণে সব ধর্মের লোকজন মিলেমিশে উদযাপন করে। কিন্তু দেশবিরোধী কুচক্রী মহল এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। কুমিল্লার নানুয়া দীঘিরপাড় দুর্গাপূজামণ্ডপে যে অনভিপ্রেত ঘটনা ঘটানো হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার নেত্রকোনা পৌর শহরের সাতপাই এলাকার বড়স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে রেলমন্ত্রী এসব কথা বলেন।
এদিন বড়স্টেশনে যাত্রীদের সুবিধার জন্য প্ল্যাটফরম উঁচুকরণ, স্টেশন ভবন আধুনিকায়নকরণ, এক্সেস কন্টোল ও প্ল্যাটফরম শেড নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, যে দেশে রেলপথ যত উন্নত, সে দেশ তত উন্নত। রেলপথ সম্প্রসারিত হলে সড়কপথের দুর্ঘটনা কমে আসবে। ভারত, চীনসহ উন্নত দেশ রেলপথের জন্য সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে দেশের ৫৬ রেলস্টেশনের উন্নতিকরণের কাজ চলমান রয়েছে। এর মধ্যে পূর্ব অঞ্চলের ২৭ স্টেশনের কাজ হচ্ছে। নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথটি ব্রডগেজে উন্নীত করা হবে।

বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠোনে বক্তব্য দেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের এমপি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান, জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়র রহমান খান প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102