ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কান্দাহারে মসজিদে বিস্ফোরণে নিহত ১৬, আহত ৩২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত

শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পরে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের ছবিতে ভাঙা জানালা ও মাটিতে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইমাম বারগাহ মসজিদে বিস্ফোরণটি ঘটেছে। এতে অনেক মুসল্লি নিহত হয়েছেন। গেল ১৩ আগস্ট আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তর শহর কান্দাহারের পতন ঘটে তালেবানের হাতে।

স্থানীয় এক চিকিৎসক বলেন, আহত মুসল্লিদের মিরওয়াইস হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেন এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা পরিষ্কার হওয়া যায়নি। তবে আত্মঘাতী বোমা হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিবিসির আফগানিস্তানের প্রতিনিধি সেকুন্দার কারমানি বলেন, ইসলামিক এস্টেটের স্থানীয় শাখা আইএস-কে এই হামলায় দায়ী বলে ধারণা করা হচ্ছে।

গেল শুক্রবার জুমার পরে উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজে একটি আত্মঘাতী হামলায় অর্ধশতাধিক মুসল্লি নিহত হয়েছেন। আগস্টে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী প্রত্যাহারের পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102