ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ত্রিশালে নিহত বেড়ে ৭, একই পরিবারের চারজন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ২৪ বার পঠিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে মোট ৭ জনের মৃত্যু হলো।

ত্রিশাল থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শেরপুরগামী রহিম পরিবহণ (ময়মনসিংহ-গ-১১-০৯৪৮) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট নামক স্থানে ওভারটেক করার সময় পাথরবোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একই পরিবারের পিতা-মাতা ও দুই শিশুসহ ৬ জন নিহত হন।

একই পরিবারের নিহত ব্যক্তিরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আবদুল্লাহ (৬), মেয়ে আজমিনা (৯) ও ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।

হাসপাতালে আহতদের মধ্যে নিগোরকান্দা গ্রামের ফাহাদ, বাবুল ও ফুলপুর উপজেলার রফিকের অবস্থা আশঙ্কাজনক।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, উপজেলার চেলেরঘাট নামক স্থানে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে পেছনদিক থেকে আসা শেরপুরগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত ও দশজন আহত হন। আহতদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন নিহত হয়েছেন। মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102