ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাশবনে প্রেমিকাকে ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সাঘাটা উপজেলার ভাঙামোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গাইবান্ধা শহরের এক মেয়ের সঙ্গে সাঘাটা উপজেলার মাহবুব নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার মাহবুব তার বন্ধু পলাশকে সঙ্গে নিয়ে মেয়েটির সঙ্গে দেখা করতে আসে। কাশবনে ছবি তোলার কথা বলে মেয়েটিকে ফুলছড়ি উপজেলার গজারিয়া চরে নিয়ে যায়। দুর্গম চরের কাশবনে ছবি তোলার সময় প্রেমিক মাহবুব প্রথমে মেয়েটিকে ধর্ষণ করে। পরে তার বন্ধু পলাশও ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সাঘাটা উপজেলার মাহবুব (২১) ও পলাশ (২০)।
শুরুতে বিষয়টি গোপন রাখলেও শনিবার সন্ধ্যায় তরুণীর পরিবার সব জানতে পারে। তরুণীর মা রাতেই ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ করেন।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, মেয়েটির মা বাদী হয়ে ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

রোববার গ্রেপ্তার দুই আসামিকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102