ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যামেরার সামনেই কোহলির সঙ্গে ঝগড়া বাঁধালেন আনুশকা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত

তারকা দম্পতিদের মধ্যে বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে নিয়ে হইচই একটু বেশিই হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে ফের আলোচনায় ভারতের এ তারকা দম্পতি।

সম্প্রতি একটি মোবাইল ফোনের বিজ্ঞাপনে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে এসে ঝগড়া শুরু করে দেন তারা। তাও আবার ক্যামরা অন থাকা অবস্থাতেই!

শুটিংয়ের ফাঁকে আনুশকার ছবি তোলেন কোহলি। নিজের ছবি দেখে আনুশকা খুশিতে ‘বাগবাকুম’ করতে থাকেন। বলেন, ‘এই ছবিতে আমাকে দুর্দান্ত লাগছে। তাই না?’

কিন্তু স্ত্রীর সৌন্দর্যকে যেন পাত্তাই দিলেন না কোহলি। সোজা ক্রেডিট দিলেন নিজের ‘ফটোগ্রাফি স্কিল’কে। বললেন, দেখতে হবে না ক্যামেরাম্যানটা কে? এতে ক্ষেপে যান আনুশকা।

স্বামীকে উচিত শিক্ষা দিতে পাল্টা জবাবে আনুশকা বলেন, ‘না, আমার মনে হয় ক্যামেরাটা খুব ভালো’।

জবাবে কোহলি প্রসঙ্গ পাল্টে নিজের কথা বলা শুরু করেন, ‘ছবি নেওয়া হয়ে যাওয়ার পর নিজের ছবিগুলো দেখতে আমি খুব ভালোবাসি।’ কোহলিকে মাঝপথে থামিয়ে আনুশকা বলে ওঠেন— ‘সেগুলো ভালো হয় কারিণ আমি তুলে দিই।’

ব্যস দুই সেলিব্রিটির কথার লড়াই এভাবেই এগিয়ে যেতে থাকে।

এদিকে নিজেদের তোলা ছবি নিয়ে কোহলি-আনুশকার এই আপোসের ঝগড়া বেশ মনে ধরেছে নেটিজেনদের।

দু্ই তারকার পক্ষ-বিপক্ষ নিয়ে তারাও মজা করেছেন নেটদুনিয়ায়।

এক অনুরাগী লিখেছেন, ‘কোহলি ভুল করেও তর্ক করো না, আনুশকাই তোমার ছবি সবচেয়ে ভালো তোলে’।

কেউ লিখেছেন, ছবি তোলায় আনুশকার চেয়ে কোহলি বেশি পটিয়সী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102