ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩৪ বার পঠিত
এই ট্রফির জন্যই লড়াই করবে ১৬টি দলআইসিসি

পর্দা উঠল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের। ওমানের মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে ম্যাচের আগে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। সম্পূর্ণ মেয়েদের গড়া এক ব্যান্ড দলের পারফরম্যান্স ছিল এ অনুষ্ঠানের মূল অংশ।

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের পর এবারই সবচেয়ে দীর্ঘ বিরতি দিয়ে হচ্ছে এ সংস্করণের বিশ্ব আসর। সর্বশেষ ২০১৬ সালে ভারতে হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারও খাতা-কলমে আয়োজক তারাই। তবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারত থেকে বিশ্বকাপ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে।

২০২০ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। তবে করোনাভাইরাসের কারণে সেটা পিছিয়ে গেছে ২০২২ সাল পর্যন্ত। অস্ট্রেলিয়ার পর ভারতে হওয়ার কথা ছিল এ টুর্নামেন্ট, সেটাই হচ্ছে এখন।

আজ শুরু হলো ১৬ দলের টুর্নামেন্টের প্রথম পর্ব। দুই গ্রুপে ভাগ হয়ে এ পর্বে খেলছে বাংলাদেশসহ আটটি দল। দুই গ্রুপ থেকে দুটি করে দল যাবে সুপার‍ টুয়েলভে, সেখানে আগে থেকেই আছে আটটি দল।

প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিং নিয়েছেন স্বাগতিক ওমান অধিনায়ক জিশান মাকসুদ। পাপুয়া নিউগিনি অধিনায়ক আসাদ ভালা বলেছেন, টসে জিতলে একই সিদ্ধান্ত নিতেন তিনিও। এবারই প্রথম আইসিসির কোনো বৈশ্বিক আসরে খেলছে পাপুয়া নিউগিনি।

দিনের পরের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে রাত আটটায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102