ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শোয়েব মালিকের অভিজ্ঞতাকে কাজে লাগাবেন বাবর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৪০ বার পঠিত

বিশ্বকাপের জন্য পাকিস্তান স্কোয়াড নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল দেশটিতে। দেশটির সাবেক তারকা শহীদ আফ্রিদি, শোয়েব আখতার, ইনজামামরা পিসিবির নির্বাচকদের এক হাত নিয়েছিলেন। স্কোয়াডে পরিবর্তন আনতে বলেছিলেন।

খোদ অধিনায়ক বাবর আজমও অসন্তুষ্ট ছিলেন স্কোয়াড নিয়ে। পরে স্কোয়াডে আমূল পরিবর্তন এনে দলে ভেড়ানো হয় অভিজ্ঞ শোয়েব মালিক ও সরফরাজকে। আরও যোগ দিয়েছেন উদ্বোধনী ব্যাটার ফখর জামান ও হায়দার আলী।

শোয়েব মালিককে পেয়ে যারপনাই খুশি বাবর আজম। বাবরের মতে, মালিকের অন্তর্ভুক্তিতে দলে শক্তি বাড়ল। এই অলরাউন্ডার তার অভিজ্ঞতা থেকে সবটা বিলিয়ে দেবেন। শোয়েবের অভিজ্ঞতার ঝুলিকে পূর্ণভাবে ব্যবহার করতে চান বাবর। শুধু মাঠেই শোয়েবের পারফরম্যান্স চান না বাবর, তার থেকে যেন দলের তরুণরা ব্যাটিংয়ে পরামর্শ পায় সেই ইচ্ছার কথাও জানান বাবর।

শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে শোয়েব মালিক প্রসঙ্গে বাবর আজম বলেন, ‘শোয়েব খুবই অভিজ্ঞ একজন ক্রিকেটার এবং আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেট সম্পর্কে সন্দেহাতীতভাবেই তার অগাধ জ্ঞান। তাই দলে শোয়েব মালিকের যোগদান অবশ্যই পুরো দলকেই উজ্জীবিত করেছে। তার অভিজ্ঞতা দলের জন্য খুবই ভালো একটি ব্যাপার।’

তথ্যসূত্র: জিওসুপার টিভি নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102