ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৭ বার পঠিত
ফাইল ছবি

কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দি‌কে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে।

এলাকাবাসী জানান, রোববার দিনগত রাত ১২টার দি‌কে কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার মাইজখাপন ইউ‌নিয়‌নের বড়খাপন এলাকায় রাস্তার পাশে নবজাতকের কান্না শুনতে পান কয়েকজন। সেখান থেকে কলাপাতায় মোড়া‌নো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে তাকে ভ‌র্তি করা হয় কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে।

‌নবজাতকটিকে ওই হাসপাতা‌লের নবজাতক ওয়ার্ডের ইনটেন‌সিভ কেয়ার ইউ‌নিটে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। তাকে সেবাযত্ন করছেন এক নারী। তিনি শিশুটিকে দত্তক নিতে চান বলে জানিয়েছেন। এজন্য প্রশাসনের সঙ্গে তার স্বামী কথা বলেছেন বলেও জানান।

২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ‌সি‌নিয়র স্টাফ নার্স ফাতেমা খাতুন বলেন, শিশুটিকে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তখন তার শরীরে ময়লা লে‌গে ছিল। প্রাথ‌মিক চি‌কিৎসায় নবজাতকটি এখন সুস্থ আছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আবুবকর সি‌দ্দিক বলেন, পু‌লিশ ও প্রশাসনের তত্ত্বাবধা‌নে শিশু‌টিকে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। সমাজসেবা বিভাগের সঙ্গে কথা বলে শিশু‌টির বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102