ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেয়াঘাটে দুই বোনকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২৭ বার পঠিত

ঢাকার সাভারে খেয়াঘাটে দুই বোনকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে মো. সেলিম নামের স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।

রোববার (১৭ অক্টোবর) বিকেলে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী দুই তরুণীর চাচা।

এর আগে শনিবার রাত ৯টার দিকে উপজেলার কাউন্দিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের একজন মিরপুরে একটি কলেজের অনার্স ও অপরজন উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী।

অন্যদিকে অভিযুক্ত মো. সেলিম সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের বাকসাত্রা গ্রামের মৃত মহব্বত আলী বেপারীর ছেলে।

লিখিত অভিযোগে বলা হয়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুর থেকে কেনাকাটা শেষে বাসায় ফিরছিলেন দুই বোন। রাত সোয়া ৯টার দিকে কাউন্দিয়া খেয়াঘাটে পৌঁছান তারা। এসময় মো. সেলিম নামের এক ব্যক্তি বড় বোনের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন। এসময় দুই বোন প্রতিবাদ করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে নৌকায় থাকা ছাতা দিয়ে পিটিয়ে আহত করেন।

তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সেলিম ও তার ভাগিনা চলে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সেলিমের ব্যক্তিগত নম্বরে কল দেওয়া হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন।

ভুক্তভোগী ওই তরুণী জানান, ওই ব্যক্তি আমাকে জড়িয়ে ধরেছিলেন। প্রতিবাদ করায় আমাদের দুই বোনকে মারধর করেন। আমরা এর বিচার চাই।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, রাতে এমন একটি অভিযোগ আসলেও সামাজিকভাবে মীমাংসা হবে বলে চলে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102