ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অর্ডার করলে ঘরে পৌঁছে যাচ্ছে মা ইলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৩২ বার পঠিত

ভোলার মনপুরার মেঘনায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে মা ইলিশ শিকার করছে অসাধু জেলেরা। সেই ইলিশ আবার গ্রাহকের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে প্রভাবশালী একটি চক্র। নিষেধাজ্ঞার সময় মা ইলিশ শিকার করায় প্রকৃত জেলেদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

গত ৪ দিন খোঁজ নিয়ে জানা যায়, মেঘনায় তিনটি দলে ভাগ হয়ে মা ইলিশ শিকার করছে প্রভাবশালী জেলেরা। একদল নদীর পাড়ে অবস্থান নেয় কখন কোন পাশের নদীতে অভিযানে নামবে প্রশাসন সেটি তদারকির জন্য। আরেক দল জাল ও নৌকা নিয়ে মেঘনায় নির্বিঘ্নে মা ইলিশ শিকার করা। শেষ দলের কাজ হলো জেলেদের ধরা মা ইলিশ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া।

এদিকে সোমবার সকালে মৎস্যজীবী নেতা জাহাঙ্গীর ও সাইফুলের নেতৃত্বে একদল মাঝি অভিযোগ করে বলেন, অসাধু জেলেরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ শিকার করছে প্রতিনিয়ত।

নাম প্রকাশ না করার শর্তে ঘরে ঘরে মা ইলিশ পৌঁছে দেওয়া চক্রের এক সদস্য জানান, নদীর পাড় থেকে জেলেদের শিকার করা ইলিশ নিয়ে গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া তাদের কাজ। তবে গ্রাহকের সঙ্গে আগেই মোবাইল ফোনে দাম ও কত হালি ইলিশ লাগবে তা নির্ধারণ করা হয়। পরে ভোর রাতে গ্রাহকের চাহিদা মতো ইলিশ পৌঁছে দেওয়া হয় বাড়িতে।

তিনি আরও জানান, প্রতি হালি (৪টি) ইলিশ এক হাজার পাঁচশ টাকা থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে। প্রতিটি ইলিশের ওজন এক কেজি দুইশ গ্রাম থেকে দেড় কেজির মতো। প্রত্যেকটি ইলিশের পেটে ডিম রয়েছে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার জানান, মেঘনায় অভিযান চলছে। অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা জানান, মনপুরার চারপাশে মেঘনা। তাই মেঘনায় অভিযান কষ্টসাধ্য হয়ে পড়েছে। তবে ৩টি টিম অভিযান চালাচ্ছে। অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102