ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাটোরে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

নাটোরে শহরে পিকআপভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস রোডের পিটিআই মোড় ও কান্দিভিটা বটতলা মোড়ের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মোহাম্মদ তারেক (২৬) শহরের দিয়ারভিটা মহল্লার সোহরাব হোসেনের ছেলে ও মো. রকিবুল ইসলাম (২৬) একই মহল্লার মো. নিঙ্গল প্রামাণিকের ছেলে।

জানা গেছে, নাটোর শহরের বাইপাস রোডের পিটিআই মোড় ও কান্দিভিটা বটতলা মোড়ের মাঝামাঝি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে দুই মোটরসাইকেল আরোহীকে বিপরীতমুখী এক পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ তারেক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন মো. রকিবুল ইসলাম।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত রকিবুল ইসলামকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাকিবুলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপভ্যানচালক ও তার সহকারী পালিয়ে গেছে।

নাটোর থানার ওসি মনসুর রহমান বলেন, পিকআপভ্যানচালক ও তার সহকারীকে আটকের চেষ্টা করছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102