ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝুঁকি নিয়েই ফিরছেন সেন্টমার্টিনে আটকা ৩ শতাধিক পর্যটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৪ বার পঠিত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ৩ দিন ধরে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়েন ৩ শতাধিক পর্যটক।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ট্রলারে করে ঝুঁকি নিয়ে টেকনাফ ফিরছে এসব পর্যটক।

জানা গেছে, তাদের অনেকেই লাইফ জ্যাকেট পরিহিত ছিল। এছাড়াও ধারণ ক্ষমতার অধিক যাত্রী ট্রলারে তোলা হয়েছে বলে জানিয়েছে পর্যটন ব্যবসায়ীরা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান বলেন, গেল কয়েকদিন আগে ট্রলার ও স্পিড বোটে করে সেন্টমার্টিন ভ্রমণে আসে ৩ শতাধিক পর্যটক। কিন্তু হঠাৎ করে বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য বিরাজ করায় কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। যার কারণে টেকনাফ সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন।

তিনি আরও জানান, এতে গেল ৩ দিন ধরে ভ্রমণে গিয়ে সেন্টমার্টিনে আটকা পড়ে ৩ শতাধিক পর্যটক। পরে মঙ্গলবার আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সকাল সাড়ে ৮টার দিকে ৯টি ট্রলারে করে টেকনাফে উদ্দেশে রওনা দেন এসব আটকেপড়া পর্যটক। যাদের দুপুর ১টার দিকে টেকনাফ পৌছার কথা রয়েছে।

আবহাওয়া অফিস সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখন পর্যন্ত কক্সবাজারকে ৩ নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে দুপুর নাগাদ এ সংকেত নামিয়ে ফেলা হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102