ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা টেকনাফে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩৩ বার পঠিত

কক্সবাজারের সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়া সেই তিনশো পর্যটক নিরাপদে টেকনাফ ফিরেছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে তারা টেকনাফ পৌঁছান।

এর আগে, সকাল ৮টার দিকে সেন্টমার্টিন জেটি ঘাট থেকে ট্রলারে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন তারা।

স্থানীয় ইউপি সদস্য হাবিব খান বলেন, প্রায় তিনদিন পর আজ (মঙ্গলবার) সকালে আটটি কাঠের বোটে করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে গেছেন তারা।

তিনি বলেন, সেন্টমার্টিন নৌ রুটে এ বছর এখনও পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু না হলেও কাঠের ট্রলার ও স্পীডবোটে করে কিছু কিছু পর্যটক ঝুঁকি নিয়ে প্রবালদ্বীপ ভ্রমণে আসছেন। দ্বীপে ওঠার একমাত্র জেটিটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। তাই পর্যটন মৌসুম শুরু হলেও এখনও বড় জাহাজ চলাচল শুরু করেনি।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় আটকাপড়া সেই ৩০০ পর্যটক নিরাপদে টেকনাফ পৌঁছেছেন।

তিনি বলেন, গত বর্ষায় ঘূর্ণিঝড়ের কারণে দ্বীপের একমাত্র জেটিটির বিভিন্ন অংশ বিধ্বস্ত হয়ে যায়। ফলে বর্তমানে জেটিটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থায়ও কিছু কিছু পর্যটক ভ্রমণে চলে আসছেন। জরুরি ভিত্তিতে জেটিটি সংস্কার করা না হলে যে কোনো সময় বড় বিপদ ঘটতে পারে।

উল্লেখ্য গত শুক্রবার কাঠের বোটে করে সেন্টমার্টিন ভ্রমণে যান এসব পর্যটকরা। পরে আবহাওয়া খারাপ হওয়ায় আটকা পড়েন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102