ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাত্রীদের স্কুলে যেতে দিতে আফগান শাসকদের মালালার খোলা চিঠি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ৩১ বার পঠিত

মেয়ে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরানোর দাবি জানিয়ে আফগানিস্তানের নতুন শাসকগোষ্ঠীর উদ্দেশে খোলা চিঠি লিখেছেন নোবেল শান্তি পদকজয়ী পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই। খবর দ্য ডনের।

তালেবান কাবুল দখলে নিয়েছে এক মাসেরও বেশি সময় আগে। ১৫ আগস্ট ওই দখলদারিত্বের পর থেকেই আফগানিস্তানের ছাত্রীরা স্কুলে যেতে পারছে না। যদিও সম্প্রতি ছাত্ররা স্কুলে ফেরার আদেশ পেয়েছে।

তালেবান নেতারা দাবি করেছেন, ইসলামিক আইনের বাস্তবায়ন ও নিরাপত্তা নিশ্চিত করার পরই ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফেরানো হবে।

আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধে উদ্বেগ প্রকাশ করে মালালাসহ নারী অধিকারকর্মীরা ছাত্রীদের স্কুলে ফেরানোর দাবি করেছেন। রোববার এক খোলা চিঠিতে এ দাবি জানান তারা।

মালালা ওই চিঠিতে মুসলিম বিশ্বের নেতাদের উদ্দেশে বলেছেন, নারীদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে ধর্ম কোনো মানদণ্ড হতে পারে না, এটি তালেবানকে নিশ্চিত করতে চাপ দিতে হবে।

খোলা চিঠিতে আরও বলা হয়েছে— বর্তমান পৃথিবীতে আফগানিস্তানই একমাত্র দেশ যেখানে নারীদের স্কুলে যেতে বাধা দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত ২০১২ সালে স্কুলবাসে করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে তেহরিক-ই তালেবানের গুলিতে মাথায় জখম হয়েছিলেন মালালা। পরে তাকে নোবেল শান্তি পদকে ভূষিত করা হয়। মালালার বয়স এখন ২৪ বছর। তিনি নারী শিক্ষার পক্ষে আন্দোলন করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102