ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৬ বার পঠিত

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী বন্দরের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি আল্ট্রাসাউন্ড মেশিন ও ১টি কম্পিউটারের প্রিন্টার জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযান পরিচালনার সময় ক্লিনিকের মালিক গা ঢাকা দেয়। পরে কর্তব্যরত নার্স ক্লিনিকের বৈধতার কোনো কাগজপত্র দেখাতে পারেনি। ক্লিনিকের ইনডোরে ৩ জন সিজারিয়ান রোগী ভর্তি পাওয়া যায়। এছাড়া ডিউটি ডাক্তার, গাইনি সার্জন, অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ও রোগীদের প্রেসক্রিপশনে কোনো চিকিৎসকের নাম পাওয়া যায়নি। পরে নার্স আসমাউল হুসনাকে ৫০০০ টাকা জরিমানা করা হয়। কিèনিকে রোগী ভর্তি থাকায় সিলিগালার নির্দেশ দেওয়া হয়নি।

পটুয়াখালীর সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযান অব্যাহত থাকবে। প্রতিটি ক্লিনিক নীতিমালার মধ্যে নিয়ে আসা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102