ads
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীসহ সারাদেশে টিকা নিবন্ধনকারী সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৭ বার পঠিত

রাজধানীসহ সারাদেশে করোনার টিকা নিবন্ধনকারীর সংখ্যা সাড়ে ৫ কোটি ছাড়িয়েছে। তাদের মধ্যে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে ৫ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ২১৫ জন ও পাসপোর্টের মাধ্যমে ৭ লাখ ৭৭ হাজার ৪৬১ জন নিবন্ধন করেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ৫ লাখ ৬২ হাজার ২৭৪ জন টিকা নিয়েছেন। এ নিয়ে দেশে টিকাগ্রহীতার সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫ কোটি ৮৮ লাখ ১ হাজার ৫৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজের ৩ কোটি ৯১ লাখ ৬৮ হাজার ৯৪৮ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৯৬ লাখ ৩২ হাজার ১০৭ জন।

মঙ্গলবার টিকা গ্রহীতাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ লাখ ৩০ হাজার ৭৬০ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২ লাখ ৩১ হাজার ৫১৪ জন। প্রথম ডোজের টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৬ হাজার ৫৪৫ জন ও নারী ১ লাখ ৬৪ হাজার ২১৫ জন আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ১ লাখ ২১ হাজার ১৫৫ জন ও নারী ১ লাখ ১০ হাজার ৩৫৯ জন।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102