ads
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে নৌকা থেকে পড়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নৌকা থেকে পড়ে খালের পানিতে ডুবে মীম আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সকালে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের দিগজান গ্রামে নৌকায় খাল পার হতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় মীম। পরে অনেক খোঁজাখুঁজি করে গ্রামবাসী তার মরদেহ উদ্ধার করে। মীম ওই গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিগজান গ্রামের সামনে ছোট নৌকায় মীমসহ পাঁচ থেকে ছয় জন খাল পার হচ্ছিল। হঠাৎ মীম পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে দুপুর ১২টার দিকে গ্রামবাসী পানি থেকে মীমের মরদেহ উদ্ধার করে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102